শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৫২০ মণ জাটকা ও ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭০ দেখেছেন

মোঃ রাফসান জানি, জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২০,৮০০ কেজি জাটকা (৫২০ মণ) এবং ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।

 

সোমবার (১৮ নভেম্বর ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার সেকশন কমান্ডার রাসেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় এবং মাদরাসা বাজার রোড সংলগ্ন এলাকায় চালানো এ অভিযানে ৩টি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। এসময় ট্রাকসহ ছয়জন জাটকা বহনকারীকে আটক করা হয়।

 

পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। শাপলাপাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

 

কোস্ট গার্ড জানিয়েছে, মাছের প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT