রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীর বাংলাদেশ হবে দূর্নীতিমুক্ত ও সমতার বাংলাদেশ  —এএইচএম ওবায়দুর রহমান চন্দন  সাপাহারে বিএনপি’র মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে কয়াকুঞ্চি বিএনপি অফিস ভাঙচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় চোর আটক তাহেরপুরে এম’কে ল্যাবরেটরিজ এর সেমিনার অনুষ্ঠিত  আজ শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনী। প্রকাশিত সংবাদের প্রতিবাদ খালিয়াজুরীতে অস্ত্র ঠেকিয়ে রাস্তায় যানবাহন আটকে ডাকাতি  রাণীনগরে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শরীয়তপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালো পতাকা মিছিল

রাণীনগরে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পযার্য় প্রকল্প উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রানীর সঞ্চালনায় সভায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আজমেরী আক্তার, গোনা ইউনিয়নের আসলাম হোসেন, মিরাট ইউনিয়নের কার্তিক কুমার প্রামানিক, কালিগ্রাম ইউনিয়নের ফারুক হোসেন, একডালা ইউনিয়নের মিজানুর রহমান ও পারইল ইউনিয়নের বিমান চন্দ্র সাহা অংশগ্রহণ করেন।

 

প্রকল্পটি ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে। সভায় গ্রাম আদালত থেকে ইউনিয়নবাসী যেন হয়রানী ছাড়াই দ্রুত বিচারিক সেবা পেতে পারেন সেই বিষয়ে ভ’মিকা রাখতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নির্দেশনা প্রদান করেন ইউএনও। এছাড়া গ্রাম আদালত সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং পারিবারিক কলহগুলো গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে সেবা গ্রহিতাদের আগ্রহী করতে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT