রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় চোর আটক

  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় শহিদ মিয়া (২৬) নামের এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির তারতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক শহিদ মিয়া আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তারতা গ্রামে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় গ্রামবাসি শহিদ নামের ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় চুরি মামলায় শহিদকে গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT