রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে রাস্তার জমি অধিগ্রহণে বৈষম্য করণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন   রাণীনগরে ভিডিও প্রদর্শনী ইউএনও রুমানার স্বেচ্ছাচারিতায় নাকাল সেবাগ্রহিতারা আওয়ামী লীগের দোসর ইবাদুল এখন জামায়াত নেতা! আগামীর বাংলাদেশ হবে দূর্নীতিমুক্ত ও সমতার বাংলাদেশ  —এএইচএম ওবায়দুর রহমান চন্দন  সাপাহারে বিএনপি’র মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে কয়াকুঞ্চি বিএনপি অফিস ভাঙচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় চোর আটক তাহেরপুরে এম’কে ল্যাবরেটরিজ এর সেমিনার অনুষ্ঠিত  আজ শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনী।

আগামীর বাংলাদেশ হবে দূর্নীতিমুক্ত ও সমতার বাংলাদেশ  —এএইচএম ওবায়দুর রহমান চন্দন 

  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪১ দেখেছেন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ 

আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছ সুন্দর, দূর্নীতিমুক্ত সমতার বাংলাদেশ।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

দেশের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের নায্যমূল্য পাচ্ছে না। দেশে জবাবদিহিতা মূলক সরকার নেই। আমরা এই সরকারের কাছে আহবান করেছি,দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতা মূলক সরকার গঠন করতে।

 

আজ শনিবার বিকেল ৫টায় আক্কেলপুর উপজেলা সদরের কলেজ বাজারে গণসংযোগ কালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এসব কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সাবেক সভাপতি আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, পৌর বিএনপির সভাপতি মো: আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু,সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বিএনপি নেতা, আমিনুর রশিদ ইকু, মামুনুর রহমান, রফিকুল ইসলাম চপলসহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল,কৃষক দল,সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT