রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকিমপুরে (হিলি) জাতীয় স্থানীয় সরকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রাণীনগরে শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত “প্রতিযোগিতার চাপ নয় শিশুদের আনন্দের ধারায় পড়ালেখা করাতে হবে”                                                  ..নওগাঁ জেলা প্রশাসক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম ‘ফাহিম’; উদ্দেশ্য নতুন দল গঠন আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা,স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাই জজ হওয়া হলো না আনিকার, পরিবারে চলছে শোকের মাতম হরিপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  পোরশায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন সাপাহারে ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা,স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাই

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা করে স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে।

 

জানা যায়,আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিংকু জুয়েলার্সের সত্তাধিকারী নান্টু প্রামাণিক (৪০) অন্যান্য দিনের ন্যায় ওই দিন সন্ধ্যায় তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন।

 

আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছলে ছিনতাই কারীরা তার মাথায় লোহার রড দিয়ে প্রচন্ড আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে

 

পড়লে তাকে উপর্যুপুরী আঘাত করে তার ব্যাগে রক্ষিত ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি চাঁদি ও নগদ ২ লাখ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT