রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাত আটক বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সিইসি’কে স্মারকলিপি প্রদান  ঝিনাইদহে আরাফাত হোসেন কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন  রাণীনগরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে ভাতিজার হাতে চাচা খুন মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-২  বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল জাতীয় স্থানীয় সরকার দিবস  বাঘায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আটক। বাগমারায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল কেশবপুরে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা, ‘ভিডিও প্রদর্শনী’ এবং র‍্যালি শিক্ষা ও বিজ্ঞানের আলোকে বিকশিত করতে বড় ভূমিকা পালন করতে চলেছে মগরাহাট আই টি আই বললেন- তুহিন 

পাঁচবিবিতে ভাতিজার হাতে চাচা খুন মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-২ 

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ দেখেছেন

মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে চাচাকে কৌশলে ডেকে এনে হত্যা করে পালিয়েছিলেন ভাস্তা।আবেশেষে গ্রেফতার ঘাতক ভাতিজা।

 

২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার)  পাঁচবিবি থানা পুলিশ ও র‍্যাব-২ যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামী রশিদুল ইসলাম কে ঢাকা মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী আফিসার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মনারুল ইসলাম বলেন,গত ০৩ ফ্রেব্রুয়ারী (সোমবার) সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের ভাস্তা রশিদুল ইসলামের বাড়ি থেকে চাচা আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ। তারপর থেকে মামলার প্রধান আসামী রশিদুল ইসলাম পলাতক ছিলেন এবং মামলার অপর আসামী মোঃ মতিন মিয়াকে হত্যার একদিন পর গ্রেফতার করলে সে হত্যার দোষ শিকার করে বলে আসামী রশিদুল ইসলাম ভিকটিম আব্দুর রাজ্জাকের সৎ-ভাতিজা। উক্ত সম্পর্কের কারণে  আব্দুর রাজ্জাক  মাঝে মধ্যে উক্ত আসামী মোঃ রশিদুল ইসলাম এর বাড়ী আসা-যাওয়া করত। আব্দুর রাজ্জাক উক্ত আসামীর বাড়ীতে যাওয়া আসার এক পর্যায়ে আসামী মোঃ রশিদুল ইসলাম এর মেয়ে মোছাঃ মিম্মা (১৪) এর সহিত অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং জোড় পূর্বক শ্লিলতাহানী করার চেষ্ঠা করে। বিষয়টি মোঃ রশিদুল ইসলাম জানার পর ক্ষিপ্ত হয়ে মনে মনে আব্দুর রাজ্জাককে খুঁজতে থাকে। এমতাবস্থায় ঘটনার দিন গত ০২/০২/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ০৯.০০ ঘটিকায় আব্দুর রাজ্জাক মণ্ডল (৭০), মাধাইনগর বাজারে ওয়াজ মহাফিল শুনতে যায়। আসামী মোঃ রশিদুল ইসলাম ও এজাহার নামীয় ২নং আসামী মোঃ আঃ মতিন সহ উক্ত মাধাইনগর বাজারে ওয়াজ মহাফিল শুনতে আসে আব্দুর রাজ্জাক কে দেখতে পায়। তার সাথে চা খাওয়ার  কথাবার্তা বলে কৌশলে মোটর সাইকেল যোগে উক্ত মাহফিল হতে তুলে নিয়ে এসে পাঁচবিবি থানাধীন উচাই মধ্যপাড়া গ্রামস্থ তালতলী এলাকার অজ্ঞাতনামা ২/৩জন আসমীর সহায়তায় আব্দুর রাজ্জাকের ভর দিয়ে চলফেরার লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী মারধর করে হত্যা করে।

 

এবিষয়ে পাঁচবিবিতে থানার ওসি (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী বলেন,আমারা ২০ দিনের মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি এবং মামলার প্রধান ২  আসামীকে গ্রেফতার করেছি অজ্ঞাত ২/৩ জন আছে তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতারের চেষ্ঠা অব্যহত আছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT