শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯২ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উন্মুক্ত করা হলো নওগাঁর রাণীনগরে জেলার প্রথম পর্যটন এলাকা রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও সৎস্য অভয়াশ্রম। মঙ্গলবার বিকেলে হাতিরপুল এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে “রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনের পরই বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গন। এসময় জেলা প্রশাসক আগামীতে এই পর্যটন কেন্দ্রকে আরো আধুনিকায়ন ও আকর্ষনীয় হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন।

 

ঐতিহাসিক রক্তদহ বিলের ঐতিহ্যকে দেশবাসীর কাছে পৌছে দিতে, উপজেলাবাসীর জন্য পরিবার নিয়ে কিছুটা সময় প্রাকৃতিক পরিবেশে অতিবাহিত করতে এবং যান্ত্রিক জীবনে একটু সুস্থ্য বিনোদন পেতেই উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকাসহ শতবছরের ঐতিহ্য রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারার দুইপাশের নিরিবিলি পরিবেশকে ঘিরে একটি ছিমছাম বিনোদেন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। সেই পরিকল্পনার মধ্যে খালের পাড়ের গাছের ফাঁকে ফাঁকে পর্যটকদের বসার জন্য চমৎকার ব্রেঞ্চ, ছবি তোলার জন্য বিভিন্ন রকমের স্থাপনা নির্মাণ, পাখিদের অবাধ বিচরণের জন্য গাছে গাছে পাখিদের বসবাসের বাসা তৈরির হাড়ি স্থাপন, পর্যটকদের সহজেই চলাচলের জন্য পুরো খালের মেঠো রাস্তায় ইট বিছানো, বক ও মাছের নানা প্রতিকৃতি স্থ্াপন, আকর্ষনীয় পরিবেশ সৃষ্টির জন্য নানা প্রজাতির ফুল ও পরিবেশ বান্ধব গাছ রোপন করাসহ নানা পরিকল্পনা গ্রহণ করেন ইউএনও। জেলা প্রশাসক স্যার, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে সেই গৃহিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন পরিত্যক্ত পড়ে থাকা এলাকায় গড়ে তোলেন রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম।

 

এমন অসাধারণ ও অভাবনীয় উপহার পেয়ে উপজেলাবাসী দারুন খুশি ও উচ্ছ্বিসিত। উপজেলার কোথাও পরিবার নিয়ে একটু সময় কাটানোর জায়গা ছিলো না। পরিত্যক্ত এমন জায়গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলায় অন্তত যে কোন মানুষ পরিবার-পরিজন নিয়ে এখন থেকে কিছুটা সময় প্রকৃতির নিরিবিলি পরিবেশের মাঝে অতিবাহিত করতে পারবেন বলে মনে করছেন সচেতন মহল। এমন পর্যটন কেন্দ্র গড়ে তোলায় আগত পর্যটকদের কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠবে নতুন নতুন কর্মসংস্থানের। এমন অভাবনীয় স্থাপনা গড়ে তোলায় উপজেলার সকল শ্রেণির মানুষ জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানিয়েছে। আগামীতে এই পর্যটন কেন্দ্রকে আরো আকর্ষনীয় করা ও দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের জন্য পিকনিক স্পর্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করে দ্রুত সেগুলো বাস্তবায়ন করে এই এলাকাটিকে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতি আহবান জানিয়েছেন আগত পর্যটকরা।

 

এদিন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের আগত অতিথিরা পুরো পর্যটন এলাকা ঘুরে দেখেন। পরে হাতিরপুল সংলগ্ন স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন উপজেলার নানা বিষয়ে ও রক্তদহ বিলের ইতিহাস তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তার স্ত্রীর পরিবেশন করা একাধিক নৃত্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীরা গান, নৃত্য ও রক্তদহ বিলের ইতিহাস সম্বলিত কিচ্ছা, শিক্ষার্থীদের পুতুল নাচসহ নানা পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, থানার ওসি মো. তারিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি প্রমুখ।

 

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অংশ গ্রহণ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন এবং নৈশ ভোজে অংশগ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT