রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক। অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ

পোরশায় বিকাশের ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ

  • প্রকাশিত সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ দেখেছেন

নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর পোরশায় বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভুগির হাতে তুলে দিলেন থানা পুলিশ। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার তত্বাবধানে অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া ৩৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করে শনিবার দুপুরে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানাগেছে, গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের হালিমা বেগমের সৌদি প্রবাসী বাবা ৪ ফেব্রুয়ারি হালিমার মোবাইল নম্বরে টাকা পাঠানোর সময় ভুলবশত ওপর একটি বিকাশ নম্বরে ৩৮ হাজার ৪০০ টাকা পাঠিয়ে দেন। ফলে টাকা না পেয়ে হালিমার স্বামী আমিনুল ইসলাম পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অনুসন্ধান করে বিকাশ নাম্বারটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এক ব্যক্তির বলে থানা পুলিশ জানতে পারেন। পরে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় টাকা উদ্ধার করে শনিবার দুপুরে প্রকৃত মালিকের কাছে টাকাগুলি হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT