রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক। অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো.কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।

যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তার অবস্থা সনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ওসি মো. আমিনুল ইসলাম দুপুর সাড়ে তিনটার দিকে জানান, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো সেখানকার পুলিশ এসে পৌঁছায়নি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT