রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক। অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ

কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ দেখেছেন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের দাড়েরপাড়া গইড়ির মাঠে একটি বরই গাছে জাহানারা খাতুন (৪৫) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে দাড়েরপাড়া গইড়ির মাঠে পুকুরপাড়ে একটি বরই গাছে জাহানারা খাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় মাঠের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন জাহানারা খাতুনকে হত্যা করে বরই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।

 

তবে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি তদন্ত করে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT