রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আটক। বাগমারায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল কেশবপুরে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা, ‘ভিডিও প্রদর্শনী’ এবং র‍্যালি শিক্ষা ও বিজ্ঞানের আলোকে বিকশিত করতে বড় ভূমিকা পালন করতে চলেছে মগরাহাট আই টি আই বললেন- তুহিন  চিরিরবন্দরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত রাণীনগরে সেমিনার অনুষ্ঠিত আমতলীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালন হাকিমপুরে (হিলি) জাতীয় স্থানীয় সরকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রাণীনগরে শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিরিরবন্দরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ দেখেছেন

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চিরিরবন্দরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চিরিরবন্দর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। এসময় তিনি কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ওপেন হাউজ ডের কারনে পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, এলাকার অনেক সমস্যা স্থানীয়ভাবে সমাধান হচ্ছে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডে’র মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে জনসাধারণকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে দারিদ্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, চিরিরবন্দর থানার (ওসি) (তদন্ত) আহসান হাবিব, জনপ্রতিনিধি চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT