শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত 

কুড়িগ্রামে ৪ ইটভাটার ৬ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৪ দেখেছেন

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ৮ জানুয়ারি (বুধবার) সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ীতে অবস্থিত ৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ৫ (২) ধারা ভঙ্গ করে জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিরেখে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ফুলবাড়ির চন্দ্রখানায় অবস্থিত কে এম ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা, কাশিপুরে অবস্থিত ডব্লিউ এ এইচ ব্রিকসকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা,আজোয়াটারিতে অবস্থিত এবি ব্রিকস এবং এম এস এইচ ব্রিকস দুইটির প্রত্যেককে দুই লক্ষ টাকা অর্থাৎ সর্বমোট চারটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT