রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

এবার অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে তাদের আটক করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।

 

আটককৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মুকুল, মোশাররফ হোসেনের ছেলে আলিস, ইসহাক আলীর ছেলে দূরুল হুদা ও মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে বাবু।

 

আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম জানান, সোমবার সকালে ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন আমাদের সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আর মুকুলের বাড়ির পাশেই সীমান্ত হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কারণ রোববার রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।

 

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, আমার ইউনিয়নের ৪ বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। সকালে বাজারে গেলে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় নওগাঁ ১৬ বিজিবির অধিনায়কের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

 

এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT