শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত 

শীতার্ত মানুষের পাশে দাড়ালো ১৪ বিজিবি 

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ দেখেছেন

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর পত্নীতলায় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র আয়োজনে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন থেকে শৈত্য প্রবাহে বেড়েছে শীতের তীব্রতা। এতে দুস্থ অসহায় ছিন্নমূল মানুষেরা চরম বেকায়দায় পড়েছে। এসব মানুষদের উষ্ণ ভালবাসা দিতে বিজিবি শীতবস্ত্র বিতরণ করেন।

 

বুধবার( ৮ জানুয়ারি) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে ৯৯ জন বয়স্ক শীতার্ত দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, পরিচালক (লজিষ্টিকস্), রংপুর রিজিয়ন এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম প্রমূখ ।

 

প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবির এই মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT