শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি

মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০০ দেখেছেন

বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

”বাংলাদেশকে বদলাই, পৃথিবী বদলাই” এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় কুড়ালিয়া ইউনিয়নের বি.কে উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।

উপজেলা সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ইমরান হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়ালিয়া বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ধলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্বপন, চাপড়ী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক বিএসসি, কুড়ালিয়া ইউপি সদস্য আ: আজিজ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শমশের আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রথম স্থান অধিকারী দল অন্যান্য ইউনিয়ন থেকে আগত শ্রেষ্ঠ দলগুলোর সাথে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে বলে জানান, অনুষ্ঠানের সভাপতি মোঃ ইমরান হোসেন। তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কর্মশালায় প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন কুড়ালিয়া বি,কে উচ্চ বিদ্যালয়, চাপড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ধলপুর উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ধলপুর উচ্চ বিদ্যালয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT