শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ

নওগাঁ সদর উপজেলার নবাগত ইউএনও মো. ইবনুল আবেদীন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ইবনুল আবেদীন। সদ্য বিদায়ী ইউএনও এস, এম, রবিন শীষের বদলীজনিত কারণে ইবনুল আবেদীন সদর উপজেলার ইউএনও হিসেবে পদায়িত হয়েছেন।

মো. ইবনুল আবেদীন রংপুর সদর উপজেলার সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইবনুল আবেদীন ৩৬তম বিসিএস-এর মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। গত বুধবার (১৫জানুয়ারী) থেকে নবাগত ইউএনও ইবনুল আবেদীন আনুষ্ঠানিক ভাবে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন।

এক ফোনালাপে নবাগত ইউএনও ইবনুল আবেদীন জানান, উত্তরবঙ্গের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর রয়েছে শতবছরের ইতিহাস আর ঐতিহ্য। উত্তরবঙ্গের সন্তান হিসেবে জেলার প্রসিদ্ধ তিলোত্তমা শহর নওগাঁর সঙ্গে রয়েছে এক অজানা ভালোবাসা ও জানা শোনা। আর ঐতিহ্যবাহী সেই শহরের ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি অনেক খুশি। নতুন বাংলাদেশের এক নতুন শহর হিসেবে নওগাঁ সদর উপজেলাকে বিনির্মাণ করার জন্য নিজের সকল মেধা আর মননকে ঢেলে দেওয়ার চেস্টা অব্যাহত রাখবো। সবার সার্বিক সহযোগিতা নিয়ে সমন্বয়ের ভিত্তিতে সরকারের সুপরিকল্পিত ও সম্ভাবনাময় প্রতিটি পদক্ষেপকে সঠিক ভাবে কাজে লাগিয়ে নওগাঁ শহরকে একটি আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে প্রতিটি মুহুর্ত্বকে কাজে লাগানোর অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন এই উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের জন্য একজন সেবক হিসেবে সরকার তাকে নিয়োগ প্রদান করেছেন। তিনি সরকারের একজন কর্মচারীমাত্র। তাই তার অফিসের দুয়ার উপজেলার প্রতিটি নাগরিকের নায্য দাবী আদায়ের জন্য উন্মুক্ত রয়েছে। যে কোন মানুষের প্রয়োজনে সদর ইউএনও’র দুয়ার দিন-রাত ২৪ঘন্টাই খোলা আছে এবং আগামীতেও থাকবে। তাই কোন প্রকারের সংকোচ বোধ কিংবা দ্বিধা না করে, কোন দালাল কিংবা অন্য কারো শরণাপন্ন না হয়ে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান। এছাড়া উপজেলার সকল সমস্যা, ভালো পরামর্শ ও পরিকল্পনা এবং সঠিক তথ্য প্রদান করতে তিনি উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানান।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT