শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ পোরশায় বিকাশের ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ রাণীনগরের একইপাড়ায় দুই প্রতিবন্ধীর জীবন কাটছে চারদেয়ালের মাঝে ॥ অর্থাভাবে জোটেনি উন্নত চিকিৎসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পলাতক আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়,  আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কর্মপরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা  আমীর খন্দকার আব্দুর রাকিব এ আসনে খবিরুল ইসলামের নাম ঘোষণা করেন। তিনি বলেন, খবিরুল ইসলাম ১৯৯৬ সালে আত্রাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ সনে নওগাঁ জেলা জামায়াতের অফিস সম্পাদক নির্বাচিত হন। তাঁর সাংগঠনিক কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে কেন্দ্র তাঁকে ২০১৫ সালে আত্রাই উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম এর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক ক্যারিয়ার বিচার-বিশ্লেষন করে খবিরুল ইসলাম কে আত্রাই-রাণীনগর আসনে এমপি প্রার্থী হিসাবে মনোনীত করেন।

উক্ত কর্মপরিষদ বৈঠকে জামাতের জেলা – উপজেলা আমীর, সাধারন সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, মো.খবিরুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসার গনিত শিক্ষক হিসাবে কর্মরত আছেন। একইসাথে উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে ২০২২ সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা আক্কাছ আলী জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন। পিতা-মাতার ৩ ভাই ২ বোনের মধ্যে খবিরুল সবার বড়। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং ২ মেয়ে ও ১ ছেলের জনক। তাঁর স্ত্রী তহমিনা খাতুন জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন।মো. খবিরুল ইসলাম ইসলামী এজেন্ট ব্যাংক আত্রাই শাখার সত্ত্বাধিকারী এবং ক্রিয়েটিভ মডেল একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT