শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ পোরশায় বিকাশের ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ রাণীনগরের একইপাড়ায় দুই প্রতিবন্ধীর জীবন কাটছে চারদেয়ালের মাঝে ॥ অর্থাভাবে জোটেনি উন্নত চিকিৎসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পলাতক আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। পরে তারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে ম্যুরালটির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তারা আওয়ামী লীগের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে তারা খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালটির অপসারণ শুরু করেন।

 

এ ছাড়া জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

 

তারা এ সময় ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন।

 

ছাত্র-জনতার দাবি, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং একদলীয় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতীকী কর্মসূচি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT