শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ পোরশায় বিকাশের ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ রাণীনগরের একইপাড়ায় দুই প্রতিবন্ধীর জীবন কাটছে চারদেয়ালের মাঝে ॥ অর্থাভাবে জোটেনি উন্নত চিকিৎসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পলাতক আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৩ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

“এসো মিলি উল্লাসে,তারুণ্যের উৎসবে” জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোনা জেলার স্বনামধন্য মোহনগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

(০৬ ফেব্রুয়ারি) রোজ বৃহস্পতিবার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চপ্তরে অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে দ্বায়িত্ব পালন করেন বিশেষ অতিথি এম এ কাদের,সহকারী কমিশনার (ভূমি),মোহনগঞ্জ, নেত্রকোনা।

 

সভাপতিত্ব করেন, মোঃ রফিকুজ্জামান ইদ্রিছী, (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ,মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন, প্রেস ক্লাবের সদস্য শ্যামল চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মোঃ হাসান খান প্রমুখ।

 

 

সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশ,আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়।

সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, উদ্বোধনী সংগীত, ধন ধান্য পুস্পু ভরা,বৃন্দ আজ৷ বৃষ্টি সূখের উল্লাসে,একক নৃত্য, একক সংগীত, দলীয় নাটক,দ্বৈত নৃত্য, দলীয় সংগীত, রম্য নাটক,একক অভিনয়,দলীয় নৃত্য, সমাপনী সংগীত ইত্যাদি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT