রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ পোরশায় বিকাশের ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ রাণীনগরের একইপাড়ায় দুই প্রতিবন্ধীর জীবন কাটছে চারদেয়ালের মাঝে ॥ অর্থাভাবে জোটেনি উন্নত চিকিৎসা

আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ দেখেছেন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ভ্যানের যাত্রী। ঘটনার পর থেকেই আক্কেলপুর বগুড়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানযাত্রী আসলাম হোসেন সরদার।

 

নিহত আসলাম হোসেন সরদার (৫৩) আক্কেলপুর পৌর সদরের শান্তা গ্রামের মৃত কফিল সরদারের ছেলে। আসলাম কৃষি কাজ করতেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আসলাম নিজ বাড়ি শান্তা গ্রাম থেকে ভ্যান যোগে বাজারে যাচ্ছিলেন। পথে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়াগামী বাসের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এ সময় আসলাম হোসেন সরদার ছিটকে বাসের নিচে গিয়ে প্রথমে হাতের উপর দিয়ে চাকা যায়। এরপর বাসটি না থামিয়ে আবারও সামনের দিকে গতি বাড়ালে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনার পর থেকে আক্কেলপুর-বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌছার আগেই নিহতের পরিবার তার লাশ নিজ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT