রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে পাওনা টাকা না দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ামতপুর উপজেলার অন্তর চন্দ্র এর বিরুদ্ধে সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক। অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ দেখেছেন

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক,সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে লেয়ার মুরগি,মুরগির ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এসব বিতরণ করা হয়। তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃখায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান,মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন মিয়া,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন,মামুনুর রশিদ প্রমুখ।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন,অত্র উপজেলায় মোট ৪৪৩ জন সুফলভোগীর মধ্যে প্রথম ধাপে ১৩৪ জনকে ২০টি করে লেয়ার মুরগি,খাদ্য প্রতি বস্তা ৯ কেজি ও পর্যায়ক্রমে প্রত্যেকে ১টি করে মুরগির ঘর দেওয়া হবে। এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT