রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালো পতাকা মিছিল ট্রেনের ভেতরে সেনা সদস্যকে মারধর করায় রেল কর্মী আটক ৩ জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে  কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ রাণীনগরে দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত সাতক্ষীরা ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন বদলগাছীতে পাওনা টাকা না দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ামতপুর উপজেলার অন্তর চন্দ্র এর বিরুদ্ধে সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন!

সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত মোঃ সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আশা সাতক্ষীরা জেলা আয়োজিত ফিজিওথেরাপী সেন্টারে দোয়া অনুষ্ঠান ও দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপী সেবা প্রদান করা হয়। বুধবার ১২ই সকাল ১১টায় ডাঃ নাজমুল হুদার সার্বিক তত্বাবাধায়নে ফিজিওথেরাপী সেন্টারে দিনব্যাপী প্রায় ১৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান ও ফ্রি ফিজিওথেরাপী উপকরণ বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,আশা সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মো. সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে আশা এনজিও এবং পরবর্তী সময়ে আশা ইউনিভার্সিটি, আশা ম্যাটস, আশা ইন্টারন্যাশনাল ও হোপ ফর দ্য পুওরেস্ট (এইচপি) প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।সফিকুল হক চৌধুরী ১৯৫৯ সালের ১ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে মো. সফিকুল হক চৌধুরী অসামান্য অবদান রেখে গেছেন। ও যেকোনো বিশয়ে যেকোনো ধরনের সহাজোগিতার জন্য আপনারা আমাদের অফিসে আসবেন কথা বলেন আশার পক্ষ থেকে আমারা যেকোনো সহাজোগিতা করার চেষ্টা করবো। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ সহকারি অফিসার। তিনি বলেন আসার যে কার্যক্রম সম্পর্কে জেনেছি, দীর্ঘদিন ধরে আসা বাংলাদেশে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সেটা অনেক ভালো কাজ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় একাউন্টস মনিটর বাদল কৃষ্ণ গণপতি,জেলার সিনিয়র ফিল্ড অডিটর মোঃ আবুল কালাম দিহিদার, জেলা এএসই মোঃ আরিফুল ইসলাম,সাতক্ষীরা সদর ১ও ২ ব্রাঞ্চের এসবিএম মোঃ আবু সাঈদ, আব্দুস সাত্তার এছাড়া সহকারী ব্রাঞ্চ ম্যানেজার জি এম ফরহাদ হোসেন,পলাশ কুমার দাশ এবং সাধারণ জনগণ এ সময়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর অঞ্চলের সিনিয়র আর এম ফরিদুল ইসলাম।অনুষ্ঠানের দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়, ও দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, প্রেস ইমাম সিবি হসপিটাল জামে মসজিদ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT