রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালো পতাকা মিছিল ট্রেনের ভেতরে সেনা সদস্যকে মারধর করায় রেল কর্মী আটক ৩ জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে  কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ রাণীনগরে দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত সাতক্ষীরা ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন বদলগাছীতে পাওনা টাকা না দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ামতপুর উপজেলার অন্তর চন্দ্র এর বিরুদ্ধে সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন!

কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ দেখেছেন

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

বেসরকারি সংস্থা আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত সফিকুল হক চৌধুরী এঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আশা দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে সংস্থাটি কুড়িগ্রামের রাজারহাট সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে বুধবার (১২ জানুয়ারি) এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

মেডিকেল অফিসার ডা. সুয়েজ এলবার্ট মারান্ডী এর সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি আশা কুড়িগ্রাম জেলা সদরের ডিএম মোঃ আবু বকর সিদ্দিক। উক্ত মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা রাজারহাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল আউয়াল ও রাজারহাট থানার উপপরিদর্শক রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজারহাট ব্রাঞ্চে-১ এর বিএম হামিদুর রহমান, ব্রাঞ্চ-২ এর  বিএম আলতাফ হোসেন ও ফিজিওথেরাপিস্ট কোরবান আলী।

দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ঔষধ বিতরণ ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়।

জানা যায়, সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

কুড়িগ্রামসহ দেশের সকল জেলায় নানান সামাজিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে আশা দিনটিকে বিশেষ গুরুত্বের সাথে পালন করেছেন।

 

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT