রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে অস্ত্র ঠেকিয়ে রাস্তায় যানবাহন আটকে ডাকাতি  রাণীনগরে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শরীয়তপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালো পতাকা মিছিল ট্রেনের ভেতরে সেনা সদস্যকে মারধর করায় রেল কর্মী আটক ৩ জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে  কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ রাণীনগরে দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত সাতক্ষীরা ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন বদলগাছীতে পাওনা টাকা না দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ামতপুর উপজেলার অন্তর চন্দ্র এর বিরুদ্ধে

বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে সহযোগিতায় আজ সোমবার (১০শে ফ্রেরুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় মুল্যবোধ এবং দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। এতে পক্ষ শিবপুর উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলেন মথুরা উচ্চ বিদ্যালয়।

এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেট হিসেবে দায়িত্ব পালন করেন খাদাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিউল আলম ।

মথুরা উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতায় ১ম স্থান ও শিবপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেন।
এবং বিপক্ষ দলের কাফিয়া জান্নাত ফাতেমা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো: আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: আলী হাইদার, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো: মোজাফ্ফর হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিউল আলম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জিয়াউল হক প্রধান শিক্ষক শিবপুর উচ্চ বিদ্যালয়, কে এম জাকারিয়া মাহমুদ, নাজমুল ইসলাম, রিনা পারভীন সহকারী-শিক্ষক শিবপুর উচ্চ বিদ্যালয়, মো: ফিরোজ হোসেন সহকারী-শিক্ষক মথুরা উচ্চ বিদ্যালয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT