রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম ‘ফাহিম’; উদ্দেশ্য নতুন দল গঠন জজ হওয়া হলো না আনিকার, পরিবারে চলছে শোকের মাতম হরিপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  পোরশায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন সাপাহারে ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিছুটা ব্যর্থতা আছে তবে আন্তরিকতার ঘাটতি নেই: রাজশাহীতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল টাঙ্গাইল ভূঞাপুরে যুবলীগ নেতা সন্ত্রাসী ইকো গ্রেফতার শিবগঞ্জে মাদ্রাসার অফিস সহকারী মোমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ  একটি বৈদ্যুতিক গ্রিডকে ঘিরে স্বপ্ন দেখছে লক্ষাধিক পরিবার।  বদলগাছীর মেয়ে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল ভূঞাপুরে যুবলীগ নেতা সন্ত্রাসী ইকো গ্রেফতার

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ দেখেছেন

মো: তুহিন মিয়া, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশন অভিযানে ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি’২৫)  উপজেলার পৌর এলাকার ফসলান্দি থেকে তাকে আটক করে  ভূঞাপুর থানা পুলিশ। ইকো মিয়া উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দূর্ধর্ষ লীগ সন্ত্রাসী বালি খেকো ও আ’লীগের ছত্র ছায়ায় নানা অপকর্ম ও আধিপত্ত বিস্তারে সন্ত্রাসী কর্মের সাক্ষী ও ভূঞাপুর-গোপালপুর আসনের সাবেক স্বৈরাচারের এমপি ছোট মনির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সন্ত্রাসী বাবুর ঘনিষ্টজন। সে শুশুয়া গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।

জানা গেছে,  সোমবার বেলা ১১ টার দিকে ভূঞাপুর থানা পুলিশের একটি দল পৌর এলাকার ফসলান্দিতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে উক্ত সন্ত্রাসী ও এলাকার ত্রাস বালু খেকো তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT