রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে মাদ্রাসার অফিস সহকারী মোমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ  একটি বৈদ্যুতিক গ্রিডকে ঘিরে স্বপ্ন দেখছে লক্ষাধিক পরিবার।  বদলগাছীর মেয়ে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বদলগাছীর ঢাবি শিক্ষার্থী ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার নওগাঁয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত বাবর আসছেন আগামীকাল,মোহনগঞ্জে উৎসবের আমেজ এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্দ্যোগে দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা  ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি; টাঙ্গাইলে আব্দুস সালাম পিন্টু

বদলগাছীর মেয়ে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩৯ দেখেছেন

 

নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৪ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবনের ৮ তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, আনিকা মেহেরুন নেসা শাহি ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুরে। তিনি মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে। এই ঘটনায় বুটেক্সের এক ছেলেকে আটক করেছে পুলিশ। ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, ওই ছেলের সঙ্গে সম্পর্কের কারণে আনিকা আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। ওই ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

আনিকার সহপাঠী ঢাবি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলি মেহরাজ শাহরিয়ার মিথুন বলেন, ওই ছেলেটা আনিকাকে শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ট্রমার মধ্যে রেখেছিল যে, সে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। পরশুদিন আনিকার সঙ্গে দেখা হলে সে বলেছিল, ‘আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। আমি এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি।’ আমি জিজ্ঞেস করলাম কেন? ও বলল, ‘ও আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে আমার এরকম অবস্থা।

ওই শিক্ষার্থী আরও বলেন, ওই ছেলে আনিকাকে সব সময় মানসিক চাপে রাখতো। ছোট ছোট বিষয় নিয়েও তাকে ট্রমার মধ্যে ফেলতো। তার আরও কিছু সমস্যা ছিল। সাধারণ সম্পর্কের মতো বিষয়গুলো তার ক্ষেত্রে আলাদা ছিল। সে আনিকাকে ফাঁদে ফেলে স্বার্থ হাছিলের পরিকল্পনা করেছিল।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যা হতে পারে। মৃত ছাত্রীর বাম হাতে পুরোনো ক্ষতচিহ্ন রয়েছে, এটি সাধারণত প্রেম সংক্রান্ত বিষয়ে হতাশার কারণে হয়ে থাকে। এ ঘটনায় আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বলেন, ঘটনার পর সন্দেহবাজন বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT