রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্দ্যোগে দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা  ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি; টাঙ্গাইলে আব্দুস সালাম পিন্টু আক্কেলপুরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী আদিবাসী ভাষার পাঠদানে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করছে সরকার; প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বদলগাছীতে তিন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতের সাজা সভাপতি রায়হান সাধারণ সম্পাদক বেলায়েত; ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার বদলগাছীর বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল-এর শীতকালীন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত

অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি; টাঙ্গাইলে আব্দুস সালাম পিন্টু

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ দেখেছেন

মো. তুহিন মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি:

রবিবার (২৩ ফেব্রুয়ারী’২৫) টাঙ্গাইল জেলার পৌর উদ্যানে বিকেলে সংবর্ধিত অতিথি সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি। দীর্ঘ ১৭ বছর আমি কারা নির্যাতন ভোগ করেছি। স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাকে ২৫ দিন রিমান্ডে নিয়ে অমানবিক-বর্ণনাতীত অত্যাচার নির্যাতন চালিয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু বলেন, অন্ধকার জেলের কনডেম সেলেও আমার উপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনে অসুস্থ হয়ে অর্ধমৃত অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমি পাঁচ মাস ছিলাম। সেখানে আমি দেখেছি, কাউকে কাউকে ড্রিল মেশিন দিয়ে হাঁটু ছিদ্র করে দেওয়া হচ্ছে। পাশের অনেক অসুস্থ মানুষ নির্যাতনে মৃত্যুবরণ করেছে। দীর্ঘ ১৭ বছরে পরিবারের সঙ্গে আমাকে দেখা করতেও দেওয়া হয়নি।

এর আগে বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে এসে সমবেত হন। এক পর্যায়ে শহীদ স্মৃতি পৌর উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে সংবর্ধনানুষ্ঠান বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। গণসংবর্ধনানুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির প্রমুখ।#

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT