রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে তিন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতের সাজা সভাপতি রায়হান সাধারণ সম্পাদক বেলায়েত; ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার বদলগাছীর বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল-এর শীতকালীন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়দের উৎসাহিত করার জন্য সংলাপ অনুষ্ঠিত ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক নওগাঁর মরহুম ডা: মনজুর হোসেনের পরিবার আজও অবহেলিত ॥ অরক্ষিত সমাধিস্থল  রূপগঞ্জে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন  সাপাহারের নিকটবর্তী দিবরে জয়ল্যান্ড পার্ক উদ্বোধন  বদলগাছীর শিবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত

বদলগাছীর বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল-এর শীতকালীন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশিত সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদক: 

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরার ‘বর্ণমালা প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন স্কুল’ -এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্নের পর মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সৌরভ সাহা ও চৈত্রী ঘোষ এর সঞ্চালনায় ২২শে ফেব্রুয়ারি ২০২৫খ্রি: দুপুর ২টা হতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা ক্লাস্টার কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিতব্য মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও ২০২৪ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় শ্রেণি ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালুভরা স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টি.এম আসাদুজ্জামান মামুন (সহকারী শিক্ষক) বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ আবু তালহা সজিব (সহকারি শিক্ষক) জেরিন কিন্ডারগার্টেন স্কুল, দ্বীপগঞ্জ হাট সহ অন্যান্য অতিথি বৃন্দ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT