রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন  সাপাহারের নিকটবর্তী দিবরে জয়ল্যান্ড পার্ক উদ্বোধন  বদলগাছীর শিবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‌্যাবের সাবেক কর্মকর্তা আলেপ; পেয়েছেন একাধিক পদক! নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’র মতবিনিময় জয়পুরহাটে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

বদলগাছীর শিবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। এর ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছী উপজেলার শিবপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন। শহীদ মিনারে একে একে ফুল ও ফুলের তোড়া দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হকসহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, জেরিন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল হাসান সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ।

 

এরপর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে সেখানকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও ভাষা শহীদদের প্রতি বিশেষ দোয়া করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT