রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৪ দেখেছেন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পযার্য় প্রকল্প উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাস্টার, পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ইউএনও বলেন ভিডিও প্রদর্শনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখে প্রান্তিক পর্যায়ের জনগণ অনেক উপকৃত হবেন। গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরণের কর্মসূচি চলমান রাখা হবে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT