রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‌্যাবের সাবেক কর্মকর্তা আলেপ; পেয়েছেন একাধিক পদক! নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’র মতবিনিময় জয়পুরহাটে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী মোহনগঞ্জে শহিদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভা মাইলোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বদলগাছীতে আ.লীগ কর্মীসহ চার আসামি গ্রেপ্তার

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত।

  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ দেখেছেন

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় আনিকুল ইসলাম (৪০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আনিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস সাইকেল আরোহী আনিকুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে চলে যান, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT