রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়দের উৎসাহিত করার জন্য সংলাপ অনুষ্ঠিত ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক নওগাঁর মরহুম ডা: মনজুর হোসেনের পরিবার আজও অবহেলিত ॥ অরক্ষিত সমাধিস্থল  রূপগঞ্জে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন  সাপাহারের নিকটবর্তী দিবরে জয়ল্যান্ড পার্ক উদ্বোধন  বদলগাছীর শিবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‌্যাবের সাবেক কর্মকর্তা আলেপ; পেয়েছেন একাধিক পদক! নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’র মতবিনিময়

রূপগঞ্জে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন 

  • প্রকাশিত সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ দেখেছেন

এনামুল হক, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গতকাল রাত ১২টার আগেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে জড়ো হন হাজারও মানুষ।

 

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক-সম্পাদক রিয়ন ইউসুফ মিনহাজ। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিট প্রথম প্রহরে রুপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব সিকদার, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ-সম্পাদক শাহরিয়ার সেলিম, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ-সম্পাদক মাহমুদুল হাসান জিতু, ৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা শান্ত, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ-সম্পাদক সাব্বির হোসেন, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রমজান, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক-সম্পাদক রায়হানসহ মুড়াপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের ছাত্রদল নেতা কর্মীরা।

 

পরে রূপগঞ্জ উপজেলার সর্বস্তরে নেতাকর্মীরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT