রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি; টাঙ্গাইলে আব্দুস সালাম পিন্টু আক্কেলপুরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী আদিবাসী ভাষার পাঠদানে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করছে সরকার; প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বদলগাছীতে তিন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতের সাজা সভাপতি রায়হান সাধারণ সম্পাদক বেলায়েত; ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার বদলগাছীর বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল-এর শীতকালীন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়দের উৎসাহিত করার জন্য সংলাপ অনুষ্ঠিত ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক নওগাঁর মরহুম ডা: মনজুর হোসেনের পরিবার আজও অবহেলিত ॥ অরক্ষিত সমাধিস্থল 

বদলগাছীতে তিন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতের সাজা

  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ দেখেছেন

 

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদকসেবীকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

২৩ ফেব্রুয়ারি (রবিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন ফার্নিচার দোকান ঘরে অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি।

সাজাপ্রাপ্ত তিনজন হলো, উপজেলা সদর এলাকার আবু বক্করের ছেলে ওমর ফারুক (৩২), চাকরাইল গ্রামের হাসেম চৌধুরীর ছেলে মিয়াদ চৌধুরী (৩২) ও জয়পুরহাট জেলার সদর এলাকার আবু বক্করের ছেলে রিপন হোসেন (৩৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি জানান, তারা তিনজন ফার্নিচার দোকানের ভিতরে মাদক সেবন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওমর ফারুক ও মিয়াদ চৌধুরীকে চারশত টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং রিপন হোসেনকে দুইশত টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT