রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীর মেয়ে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বদলগাছীর ঢাবি শিক্ষার্থী ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার নওগাঁয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত বাবর আসছেন আগামীকাল,মোহনগঞ্জে উৎসবের আমেজ এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্দ্যোগে দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা  ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি; টাঙ্গাইলে আব্দুস সালাম পিন্টু আক্কেলপুরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী আদিবাসী ভাষার পাঠদানে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করছে সরকার; প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নওগাঁয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় নিরাপদ পুষ্টিগুন সমৃদ্ধ চাল উৎপাদন ও প্রক্রিয়াজাত করণে সম্পদের সর্বোত্তম ব্যবহার ও পরিচ্ছন্ন উৎপাদনের উত্তম চর্চার উপর এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে পিকেএসএফের অর্থায়নে ও জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্টের (জেআরডিএম) আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর ও পরিবেশসম্মত এবং সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষ্যে স্মার্ট প্রকল্প গৃহিত হয়েছে। প্রকল্পটি নওগাঁর সদর ও মহাদেবপুর উপজেলার নিরাপদ পুষ্টিগুন সমৃদ্ধ চাল উৎপাদন ও প্রক্রিয়াজাত করণে এবং রাইচ মিল খাতে অন্তর্ভুক্ত ৩শত ক্ষুদ্র উদ্যোক্তাকে নিয়ে বাস্তবায়ন করা হবে। কর্মশালায় মুখ থুবরে পড়া বিশেষ করে ছোট ছোট চাতালগুলোকে কিভাবে আধুনিকায়নের মাধ্যমে পুষ্টিগুন সম্পন্ন চাল উৎপাদনে ফিরে আনা যায় এবং পরিবেশের ক্ষতি না করে কিভাবে পিছিয়ে পড়া হাসকিং চাতালগুলোকে আরো লাভজনক ভাবে কাজে ফিরিয়ে আনা যায় ইত্যাদি বিষয়ের উপর মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় জেআরডিএমের কর্মসূচি ব্যবস্থাপক সেলিম সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেআরডিএমের সিনিয়র সহকারি পরিচালক (প্রকল্প) কৃষিবিদ এন এম ওয়ালিউজ্জামান। প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন জেআরডিএমের স্মার্ট রাইস প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ বোরহান উদ্দিন।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক নাজমুল হোসাইন প্রমুখ। এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, সদর ও মহাদেবপুর উপজেলার চাতাল ব্যবসায়ী, কৃষক, কৃষাণী, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT