রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রতিযোগিতার চাপ নয় শিশুদের আনন্দের ধারায় পড়ালেখা করাতে হবে”                                                  ..নওগাঁ জেলা প্রশাসক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম ‘ফাহিম’; উদ্দেশ্য নতুন দল গঠন আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা,স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাই জজ হওয়া হলো না আনিকার, পরিবারে চলছে শোকের মাতম হরিপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  পোরশায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন সাপাহারে ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিছুটা ব্যর্থতা আছে তবে আন্তরিকতার ঘাটতি নেই: রাজশাহীতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল টাঙ্গাইল ভূঞাপুরে যুবলীগ নেতা সন্ত্রাসী ইকো গ্রেফতার শিবগঞ্জে মাদ্রাসার অফিস সহকারী মোমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম ‘ফাহিম’; উদ্দেশ্য নতুন দল গঠন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৭ দেখেছেন

 

গণ সংবাদ নিউজ ডেস্ক,

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।  নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতির খাতায় নাম লেখাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছাড়লেন নাহিদ ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম। তার বাড়ি ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ২টায় রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র দেন নাহিদ ইসলাম। সে সময় তাদের ছবিও তোলা হয়।

পদত্যাগপত্রে নাহিদ লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তাতে যোগ দিচ্ছেন নাহিদ ইসলাম (ফাহিম)। তিনি সেই দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন বলে শোনা যাচ্ছে।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সম্মুখ সারিতে রেখে ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ৩৬ দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, তার অগ্রভাবে ছিলেন নাহিদ ইসলাম। তখন তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে বিক্ষোভের ময়দানে দিনের পর দিন সোচ্চার নেতৃত্বে দেখা গেছে ২৬ বছরের এই তরুণকে। সেজন্য তাকে যেতে হয়েছে ‘আয়নাঘরেও।

 

দুই বছর আগে ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেনেরে নেতৃত্বে আত্মপ্রকাশ করা ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই সংগঠনের অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন রাজনৈতিক দলে কতটা সফল হবেন নাহিদ সেটা দেখার অপেক্ষায় গোটা জাতি।

 

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT