রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল কেশবপুরে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা, ‘ভিডিও প্রদর্শনী’ এবং র‍্যালি শিক্ষা ও বিজ্ঞানের আলোকে বিকশিত করতে বড় ভূমিকা পালন করতে চলেছে মগরাহাট আই টি আই বললেন- তুহিন  চিরিরবন্দরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত রাণীনগরে সেমিনার অনুষ্ঠিত আমতলীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালন হাকিমপুরে (হিলি) জাতীয় স্থানীয় সরকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রাণীনগরে শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত “প্রতিযোগিতার চাপ নয় শিশুদের আনন্দের ধারায় পড়ালেখা করাতে হবে”                                                  ..নওগাঁ জেলা প্রশাসক

রাণীনগরে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ দেখেছেন

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মোস্তাক হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গওছল আজম, মোহতাছিম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি। এছাড়া সেমিনারে উপজেলার ১৮টি শিশু সদনের পরিচালক, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সেমিনারে নতুন জারি করা নীতিমালার উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া নতুন নীতিমালা নিয়ে অজানা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কর্মকর্তাবৃন্দ। শিশু সদন নিয়ে কোন প্রকারের মিথ্যের আশ্রয় নিয়ে এতিমদের অর্থ আত্মসাৎ না করার প্রতি শিশু সদনের পরিচালকদের অনুরোধ জানানো হয়। এছাড়া আরো কিছু জানার জন্য এবং সার্বিক সহযোগিতা গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT