রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীনগরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবিতে ভাতিজার হাতে চাচা খুন মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-২  বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল জাতীয় স্থানীয় সরকার দিবস  বাঘায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আটক। বাগমারায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল কেশবপুরে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা, ‘ভিডিও প্রদর্শনী’ এবং র‍্যালি শিক্ষা ও বিজ্ঞানের আলোকে বিকশিত করতে বড় ভূমিকা পালন করতে চলেছে মগরাহাট আই টি আই বললেন- তুহিন  চিরিরবন্দরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত রাণীনগরে সেমিনার অনুষ্ঠিত আমতলীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালন

বাঘায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আটক।

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ দেখেছেন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন কে

 

আটক করেছে পুলিশ। গোপন তথ্যর ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাজমুল কে তার শশুর বাড়ি থেকে আটক করেছে বাঘ থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাঘা উপজেলাধীন গড়গড়ী ইউনিয়নের শিমুলতলী নাজমুলের শশুর বাড়ীতে পুলিশের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া বাজার সংলগ্ন  বাবর আলীর ছেলে মোঃ নাজমুল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকলীগের  সভাপতি।

 

 

বাঘা থানা পুলিশ  সূত্রে জানা যায়, অস্থিতিশীলতা সৃষ্টি তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে তার বিরুদ্ধে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে তারা আত্নগোপনে ছিল।

 

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,গোপন তথ্যের ভিত্তিতে নাজমুলের শশুর বাড়ীতে অভিযান পরিচালনা করে আটক করে থানায় নিয়ে আসা হয়।দেশের পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অগ্নিসংযোগ,হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT