রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন  নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত  দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ  জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার ‘দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সহিত বিদায় নিন’ বাবর—- নওগাঁয় নিরাপত্তা জোরদার করতে যৌথ বাহিনীর টহল শুরু

জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ দেখেছেন

এনামুল হক,  নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নিত্য পণ্যের প্রয়োজনীয় মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং কথিত ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা করাসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার মোড়ে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জনসমাবেশে বিএনপির কার্যনির্বাহী কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক ও রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শামীম মিয়ার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে হাজারো নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন।

 

উক্ত জনসভায় নারায়ণগঞ্জ জেলা যুগ্ন আহ্বায় মাসিবুর ইসলাম রাজিবের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায় অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম আজাদ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

 

এদিকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলার বিএনপি’র জনসমাবেশ স্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে বিকেলে সমাবেশ-কে এক জনসমুদ্রে রূপান্তরিত করে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT