রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন  নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত  দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ  জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার ‘দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সহিত বিদায় নিন’ বাবর—- নওগাঁয় নিরাপত্তা জোরদার করতে যৌথ বাহিনীর টহল শুরু বৃহস্পতিবার নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে  প্লাস্টিক বিহীন গণতন্ত্র উৎসব

দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ 

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ দেখেছেন

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি:

দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জন নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

বুধবার সকালে মণিরামপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভার সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে মণিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন হাসাইন ইকবাল সানি,তাজয়ার তাহমিদ,রিয়াদ হোসেন, শরিক মাহমুদ, নাসিমুল বারি, সাইমুম, তাসনিম হাসান বর্ষা সহ মণিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা প্রশাসনের বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। কিন্তু প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। নারী সমাজকে ঘর থেকে বের হতে হবে, তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। বক্তারা বলেন,খুন,ধর্ষণ,ছিনতাই চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT