রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত  দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ  জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার ‘দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সহিত বিদায় নিন’ বাবর—- নওগাঁয় নিরাপত্তা জোরদার করতে যৌথ বাহিনীর টহল শুরু বৃহস্পতিবার নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে  প্লাস্টিক বিহীন গণতন্ত্র উৎসব হিলিতে পাইকারী বিক্রেতা কনফারেন্স অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাত আটক বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সিইসি’কে স্মারকলিপি প্রদান 

বৃহস্পতিবার নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে  প্লাস্টিক বিহীন গণতন্ত্র উৎসব

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) নানা আয়োজনের মধ্য দিয়ে ‘গণতন্ত্র উৎসব-২০২৫’ পালন করা হবে। জেলা নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুুরে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় ডেমোক্রেসি ওয়াচ কার্যালয়ে জেলা নাগরিক প্লাটফর্মের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এবং রূপান্তরের কারিগরি সহায়তায় পরিচালিত আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক কামাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ফজলুল হক খান, সদস্য কায়েস উদ্দিন, মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে জানানো হয়, আস্থা প্রকল্পের অধীনে রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র উৎসব-২০২৫’ পালন করতে যাচ্ছে। এই উৎসবের উদ্দেশ্য হচ্ছে সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা কার্যক্রম। এর মাধ্যমে যুব-তরুণ, আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংবেদনশীল করা এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা।

 

সারাদিন ব্যাপী উৎসবে থাকছে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আস্থা-নাগরিক ও যুব ফোরামের স্টল, যুবদের উদ্যোগে পরিবেশিত হবে নাটক “দিন বদলের কিচ্ছা” যুবদের গান, কুইজ এবং ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, মক ভোটিং সেশন এবং সর্বশেষ ঢাকার ব্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উৎসবের প্রতিটি স্টল সাজানো হয়েছে প্লাস্টিক জাতীয় উপকরণ ছাড়া।

 

উৎসবের কোথাও কোন প্লাস্টিকের ব্যবহার করা হয়নি এবং প্লাস্টিকে কোন কিছু পরিবেশনও করা হবে না। পরিবেশকে দূষনের হাত থেকে রক্ষা করতে উৎসবে আসা দর্শনার্থীদের প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহী করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। দিনব্যাপী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT