শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্ণের বারসহ গ্রেপ্তার- ১

  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯৮ দেখেছেন

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ভারতে পাচারকালে দুটি স্বর্ণের বার সহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ রোববার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো: তজিবুর রহমান(৪৩)। সে সদর উপজেলার সাতানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক রবিবার দুপুর আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারতে স্বর্ন পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে রবিবার দুপুর আড়াইটার সময় অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির প্যান্টের সাথে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় দুটি স্বর্নের বার ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ৫৪৩ গ্রাম। স্বর্ণ ও মোটরসাইকেল সহ জব্দকৃত সরঞ্জামের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা।বিজিবি অধিনায়ক আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT