শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

ডোমারে আরডিআরএস কর্তৃক আর্থিক সহায়তা পেলো ধর্ষিতা।

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮২ দেখেছেন

 ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ধর্ষিতাকে আর্থীক সহায়তার চেক প্রদান করলো আরডিআরএস। (মঙ্গলবার ২৫ নভেম্বর) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ধর্ষিতা ও তার ৩ মাসের বাচ্চাকে আরডিআরএস কর্তৃক আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস এর ট্যাকনিক্যল অফিসার মোঃ হুমায়ুন কবীর, কমিউনিটি মবিলাইজার মৌসুমি আফরিন। কোর কম্প্রিহ্যনসি প্রোগ্রামের আওতায় এবং ENCA এর আর্থীক ফান্ড থেকে পাঁচহাজার চারশো টাকার এই সহায়তা চেক প্রদান করা হয়।

উল্লেখ্য উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানি বাকডোকরা এলাকার বাগডোকরা সরঃ প্রাথঃ বিদ্যাঃ ৪র্থ শ্রেনীর ছাত্রী গৌরী(ছদ্মনাম) কে গত ১৫ জানুয়ারি এলাকার মৃতঃ ছকমলের ছেলে গাঠি মৃতঃ দাতু’র ছেলে ভুচলু ও মৃতঃ মেনাজ উদ্দিনের ছেলে বছির উদ্দিন মেয়েটিকে একাধিক বার ধর্ষন করে। এরপর ধর্ষিতা গর্ভবতী হয়ে গত ৩০ আগষ্ট একটি ছেলে সন্তানের জন্ম দেয়। ঘটনার বিষয়ে গত ৩১ মে ডোমার থানায় ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার। মামলার ৪মাস পর গাঠি নামের এক আসামীকে লালমনির হাট থেকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। মামলার অন্য ২ আসামীকে ধরার চেষ্টা অব্যাহত আছে বলে জানান ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT