শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

নওগাঁয় আশার শীতবস্ত্র হস্তান্তর

  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৯ দেখেছেন

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষদের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেছে আশা-নওগাঁ জেলা। বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে সারা দেশব্যাপী প্রতি বছর কম্বল বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় চলতি বছরও কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে আশা।

 

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিকট শীতবস্ত্র হিসেবে চারশতটি কম্বল তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আশা-নওগাঁর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার টি.এম আব্দুল হালিম, ডিস্ট্রিক ম্যানেজার (মহাদেবপুর) মতিয়ার রহমান, আশা-নওগাঁ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল, সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি ও বিশেষ) মোঃ সাইফুদ্দিন, সাপোর্ট ইঞ্জিনিয়ার এনামুল হক ,নওগাঁ সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মানিক আলী, মোঃ আতিকুর রহমান, এবিএম কম সিও মোঃ আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এমন উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান। আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন তিনি। পাশাপাশি এই ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শও দেন জেলা প্রশাসক।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT