শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

কুড়িগ্রামে দোকান উচ্ছেদের নামে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় চাল ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ দেখেছেন

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জিয়া বাজারের দোকান উচ্ছেদের নামে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে মানববন্ধন করেছে শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকগণ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর বাজার মুল সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা দীর্ঘ ৪০/৪৫ বছর হতে চাল দোকান মালিকগণ সুনামের সাথে ব্যবসা করে আসছি। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে যুগ্ম জজ আদালত-১ এর নাজির পরিচয়ধারী ব্যক্তি ও দেড় শতাধিক বহিরাগত লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কোনও প্রকার নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট করে আমাদের উচ্ছেদ করে। আমরা বাধা দিতে গেলে ভয়-ভীতি দেখিয়ে ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীরের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে। অথচ বছরের পর বছর ওই জায়গা পৌরসভার কাছ থেকে লীজ নিয়ে আমরা ব্যবসা করে আসছি। দীর্ঘ ৪০ বছর পর ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর ওই জায়গার মালিকানা দাবি করলেও প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই। যদি প্রকৃত পক্ষে তারা যদি মালিক হয়ে থাকে তাহলে আমাদের কোনও প্রকার নোটিশ ছাড়াই এমন সন্ত্রাসী ও লুটতরাজের মাধ্যমে আমাদেরকে উচ্ছেদ করার অপচেষ্টা অবৈধ। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা করি।

ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এমন সন্ত্রাসী অবৈধ কর্মকান্ডের জন্য কুড়িগ্রাম পৌরসভা ও কুড়িগ্রাম থানায় অভিযোগ দেওয়া হলেও কোনও প্রকার আইনী সহায়তা পাইনি। আমরা বাংলাদেশের নাগরিক ও এই জেলার বাসিন্দা হয়েও কারও নিকট সহায়তা পাচ্ছি না। আমরা অসহায় ও নিরুপায় হয়ে পড়েছি। অবিলম্বে আমরা এ ঘটনার বিচার চাই।

ডাঃ অমিত কুমার বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আমার কর্মচারি তাকে সহযোগিতা করার কারণে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে। যতদুর জানি পৈতৃক সুত্রে মালিক জাহাঙ্গীর। আর এ ব্যাপারে আদালত জাহাঙ্গীরের পক্ষে রায় দিয়েছে।

আদালতের রায় ও বৈধ কাগজ সূত্রে আমি ওই জমির মালিক। অন্যায় ভাবে জমির মালিকানা দাবি করার কোনও এখতিয়ার আমার নেই।

কুড়িগ্রাম পৌরসভা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনা আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT