শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গুজবে কান না দিয়ে দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে – নওগাঁ জেলা প্রশাসক

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৯ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন বাংলাদেশ সম্প্রীতির দেশ। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় এদেশে সব ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে কাউকে গুজবে কান দিয়ে প্রবাহিত না হওয়ার এবং গুজবে কান না দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে নিজিদেরকে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব পূর্ণমিলনী-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় এই আহবান জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন যতক্ষণ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। আমাদের মধ্যে কোন বিবেধ সৃষ্টি হলে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হবে। এজন্য সবাইকে সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির যে মিলবন্ধন সেটিকে অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন- আপনাদের (সংখ্যালঘু সম্প্রদায়) অধিকার, ঐতিহ্য, জীবনধারা এগুলো রক্ষা করার জন্য সরকার বদ্ধপরিকর। এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায়। চলমান পরিস্থিতিতে কেউ উদ্বিগ্ন হয়ে সাহায্যর প্রয়োজন হলে প্রশাসনকে জানালে ঐক্যবদ্ধভাবে সেই সমস্যা নিরসন করা হবে।

এসময় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে দুর্গোপূজা পালন করতে পারায় প্রশাসনকে ধন্যবাদ দেন পূজা উদযাপন পরিষদের নেতরা।

এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা এইচ এম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম রবিন শীষ, পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT