শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ দেখেছেন

 

মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা, বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) পাঁচবিবি বাইতুন নুর জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নেতাকর্মীরা বলেন, ভারতের এ হামলার জন্য ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেশের মর্যাদা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে।

এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদ মহতামিম মোঃ জমিল হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি আজিজার রহমান,শিক্ষক হাফিজার রহমান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভে পাঁচবিবিবাসী দেশের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ এবং সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT