শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

নওগাঁয় আশার মাছ চাষে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ দেখেছেন

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় আশার মাছ চাষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী।

 

আশার জেলা ম্যানেজার মামুন-অর-রশীদের সভাপতিত্বে ও আশার জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী। এছাড়াও পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, আশার নজিপুর অঞ্চল সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামিম হোসেন, আশার নজিপুর শাখার সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান সরদার প্রমুখ। কর্মশালায় তিনটি ব্যাচে জেলার ১১টি উপজেলার মোট ৯০জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

এসময় প্রধান অতিথি বলেন সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

 

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT