শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরশহরের বার্তারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫) ও মোঃ শাহিন (৪০)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে বার্তারগাতী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় একটি বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন, হেরোইন ওজন করার যন্ত্র পাওয়ার যায়। পরে এ ঘটনায় জড়িত ওই দুজনকে আটক করা হয়। এছাড়াও   তাদের থেকে দুটি মোবাইলফোন ও একটি ট্যাবলয়েডফোন উদ্ধার করা হয়।

মেজর নাজমুজ সাকিব জানান, উদ্ধারকৃত মাদকসহ আটকদের মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আটককৃতরা থানা হাজতে রয়েছে।  এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT