শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ দেখেছেন

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস উদযাপন  করা হয়েছে।

 

সোমবার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

 

শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানাতে , উপজেলা প্রশাসন, পত্নীতলা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নজিপুর পৌর সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা ও পৌর বিএনপির যুবদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বণিক কমিটি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , স্কাউট, হাঙ্গার প্রজেক্ট, এনজিও ফোরাম, সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষে শহীদ মিনারের বেদীতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

 

সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার স্টল পরিদর্শন,

বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, উপজেলা চত্বরে দিনব্যাপি বিজয়মেলা, হাসপাতাল, সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান ২৪‍‍`র বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ , গণমাধ্যমকর্মিগণ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা প্রমূখ ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT