শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ দেখেছেন

 

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও  অঙ্গসংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন। এতে অংশ গ্রহণ করেন পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমাবেশ, কুচকাওয়াজ, অভিবাদন অনুষ্ঠিত হয়।

পরে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও একটি করে চাদর (সাল) প্রদান করেন। পাশাপাশি দিনব্যাপী গ্রামীণ শিল্পের মেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের অংশ গ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪ টায় উপজেলার বিভিন্ন শিক্ষার্থী ও শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT